ভালুকায় উপজেলা আ‘লীগের ইফতার মাহফিল
প্রকাশিতঃ 9:12 pm | April 24, 2022
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় উপজেলা আওয়ামীলীগের ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ওই ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ, জেলা আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ূম প্রমুখ। #

