পরশের জন্মদিন উপলক্ষ্যে ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ
প্রকাশিতঃ 8:28 pm | July 03, 2022
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষ্যে ভালুকায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার ভরাডোবার ময়মনসিংহ ডিজএ্যাবল্ড পিপলস অরগানাইজেশান টু ডেভেলপমেন্টের ১৫জন প্রতিবন্ধীর মাঝে ওই হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের আয়োজনে ওই হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশে জন্য প্রতিবন্ধীদের কাছে দোয়া চান যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীব।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, শফিক সরকার, মাজাহারুল ইসলাম, পলাশ মন্ডল, সাইফুল ইসলাম, রিপন আহাম্মেদ, রুমান শেখ প্রমুখ।

