ভুল কেশসজ্জায় বয়স্কভাব
প্রকাশিতঃ 3:13 am | April 28, 2018
ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: আপনি হয়ত একভাবে চুল বেঁধে অভ্যস্ত। হতে পারে সেটা চুঁড়া খোঁপা কিংবা মাঝে সিঁথি। তবে এই ধরনের কেশসজ্জায় চেহারায় বয়স্কভাব এনে দেয়।
সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে এই রকম কিছু কেশসজ্জার ভুল এখানে দেওয়া হল।
মাঝখানে সিঁথি কর: মাঝেমধ্যে চুলের সিঁথি পরিবর্তন করুন। এটা কেবল চুলের জন্যই ভালো না বরং ভবিষ্যতে বাজে দাগ এড়াতে সাহায্য করবে। মাঝখানে সিঁথি করলে চেহারায় বাড়তি বয়সের ছাপ পড়ে। তাই চুল বাঁধতে পাশ সিঁথি করুন।
সোজা চুল: বেশিরভাগ সময় আমরা চুল সোজা করতে গিয়ে নষ্ট করে ফেলি। এটা চেহারায় বয়সের ছাপ ফেলে। চুলের উপরের অংশ ঠিক মতো বিন্যাস করে ঘনভাব আনা যায়। আবার চুলের শেষ প্রান্তে ঢেউ বা কোঁকড়ানোভাব এনেও ঘনভাব ফুটিয়ে তোলা যায়।
মসৃণ পনিটেইল: পনিটেইল করার সময় খুব বেশি উপরে ও শক্ত করে বাঁধা এড়িয়ে চলুন। কষ্ট ছাড়াই স্টাইল করতে ঢিলা পনিটেইল করুন। এছাড়াও মাঝ বরাবর পনিটেইল এড়িয়ে চলুন।
উঁচু করে চুল বাঁধা: উপরে খোঁপা করার সময় শক্ত করে বাঁধবেন না। এতে দেখতে বয়স্ক লাগে। ঢিলা খোঁপা করুন। বা খোঁপার উপর বেণি করুন

