|

পিজি হাসপাতালের সিনেট সদস্য হলেন ভালুকার কৃতি সন্তান মোল্লাহ জালাল

প্রকাশিতঃ 9:47 pm | September 29, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ভালুকার কৃতি সন্তান মোল্লা জালাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।

সমপ্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তাঁর হাতে এ সংক্রান্ত চিঠি তুলে দেন। মোল্লা জালাল সাংবাদি নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলের স্থলাভিষিক্ত হলেন।