|

ভালুকা ছাত্রলীগ নেতার সৌজন্যে জনসচেতনতামূলক পোস্টারিং

প্রকাশিতঃ 4:51 pm | October 08, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর : ভালুকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজনের ব্যক্তিগত উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়ন ও ছাত্রলীগের ইতিবাচক কাজের প্রচারনায় পোস্টারিং করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাসট্যান্ড এলাকায় দেয়ালে ও মহাসড়কে চলাচলকারী বিভিন্ন বাসে ওইসব পোস্টার লাগানো হয়।

পোস্টারে সরকারের উন্নয়ন চিত্র জনগণের সামনে উপস্থাপন ও ছাত্রলীগ কর্মীদের সচতেনতার উদ্দেশ্যে বেশ কিছু সচেতনতামুলক লিখুনি ছিল।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজনের সাথে কথা হলে তিনি জানান, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের দোড়গোরায় পৌছে দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভাই ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাইয়ের নেতৃত্বে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে গোটা বাংলাদেশ ছাত্রলীগে। তারই ধারাবাহিকতায় আমার নেতা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ভাইয়ের নির্দেশে আমি আমার উপজেলা ছাত্রলীগের ভাইদের নিয়ে এ কার্যক্রম হাতে নিয়েছি। এ পোস্টারিং সহ সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের দোড়গোরায় পৌছে দিতে এ কার্যক্রম আগামী জাতীয় নির্বাচনের আগমুহুর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।