ভালুকায় প্রজেক্টর দিয়ে সরকারের উন্নয়ন প্রচার
প্রকাশিতঃ 1:13 am | October 23, 2018
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: শেখ হাসিনা সরকারের উন্নয়নচিত্র জনসাধারণের সামনে তুলে ধরার লক্ষ্যে ভালুকায় প্রজেক্টর দিয়ে জনসাধারণের কাছে ভিডিও চিত্রের মাধ্যমে উন্নয়ন প্রচার করা হচ্ছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন ওই ব্যাতিক্রমি প্রচারণার কাজের উদ্যোগ নেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগমুহুর্ত পর্যন্ত ধারাবাহিক ভাবে নিয়মিত ওই উন্নয়ন প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য ও বঙ্গতাজ শহীদ তাজ উদ্দিন আহাম্মেদের দৌহিত্র আদনান ইসলাম খান।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ‘লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, লিয়াকত মাস্টার, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার প্রমুখ।


