|

ভালুকায় প্রত্যয় এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ 5:16 pm | November 03, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: “প্রত্যয় পাশে থাকার” অঙ্গীকার নিয়ে গতবছর ২রা নভেম্বর ভালুকায় রক্ত নিয়ে কাজ করতে স্থানীয় এক ঝাক তরুণ নিয়ে গঠিত হয়েছিলো প্রত্যয় নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি। শুক্রবার ২বছরে পা রাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতারা।

শুক্রবার সন্ধায় উপজেলার বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি টুটুল মন্ডলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইমন তালুকদার সাগরের সঞ্চালনায় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অভ্যুদয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল আহসান টিপু, সুশান্ত পাল রাজু, জনি মোহন সরকার, মিঠুন সেন, শুভ্র দাস, রাজিক আহাম্মেদ, ফজলুল করিম, রামিম হাসান প্রমুখ।