|

ভালুকায় অনিয়মের দায়ে মাদরাসা শিক্ষককে বরখাস্থ

প্রকাশিতঃ 2:55 am | November 10, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ধামশুর নূরানী দাখিল মাদরাসার ছাত্র-ছাত্রীদের অভিযোগ ও মাদরাসায় দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক শিক্ষককে বরখাস্থ করা হয়েছে।

বৃহস্পতিবার মাদরাসা সুপার মাওলানা মো. নিজাম উদ্দিন ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষককে বরখাস্তপত্র প্রদান করেন। তিনি বরখাস্ত পত্রে উল্লেখ করেন যে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের অভিযোগ ও মাদরাসা কার্যকলাপে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে এবং ওইসকল অনিয়মের জবাব চেয়ে বার বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তিনি কোন জবাব দেননি। তাই গত বুধবার সকালে ম্যানেজিং কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক তাকে বরখাস্থ করা হয়েছে।