|

ভালুকা আসনে তরুণ নেতৃত্ব বিবেচনায় বিএনপি থেকে মনোনয়ন পেতে পারেন দিপু

প্রকাশিতঃ 9:18 pm | November 24, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন দৌঁড়ে আছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ দিপু। শিল্প সমৃদ্ধ এই আসনটি আ‘লীগের দূর্গ হিসেবে পরিচিত হলেও, ভোটের রাজনীতিতে বর্তমানে বেশ শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। দল থেকে ক্লিন ইমেজের কোন শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দিলে আসনটিতে বিজয়ের স্বপ্ন দেখছেন বিএনপির নেতা কর্মীরা।
সফল ব্যাবসায়ী ও যুবনেতা রাজু আহম্মেদ দিপু ইতোমধ্যে মনোনয়ন ফরম পূরণ করে দলের কাছে জমা দিয়েছেন তিনি। উপজেলার ছাত্রদল-যুবদলসহ বিএনপির রাজনীতিতে একটি বড় অংশ মেধাবী, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বগুণ অধিকারী হিসেবে রাজু আহম্মেদ দিপুকে ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে মনে করেন। তাদের প্রত্যাশা রাজু আহম্মেদ দিপুকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হবেন আসনটিতে। দলের বৃহৎ একটি অংশ মনে করেন ব্যক্তিগত ক্লিন ইমেজের পাশাপাশি রাজু আহম্মেদ দিপুর সাংগঠনিক ভাবে রয়েছে কেন্দ্রে শক্তিশালী অবস্থান। বিএনপি থেকে এই আসনটিতে থেকে মনোনয়ন প্রত্যাশায় ফরম জমা দিয়েছেন আরও ৯জন নেতা।
রাজু আহাম্মেদ দিপুর সাথে কথা হলে তিনি বলেন, ভালুকা উপজেলায় বিএনপির রাজনীতি কে পরিবার কেন্দ্রিক দলে পরিনত করা হয়েছে। ২০০৩ সালের পর থেকে ছাত্রদলের কমিটি দেওয়া হয়না। যাদের যুবদল করার কথা তারা ছাত্রদল করছে । যাদের মূল দলে রাজনীতি করার কথা তারা করছেন যুবদল । বর্তমানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের পদ দুই নেতা দাবি করে ব্যবহার করেছেন। ভালুকায় জাতীয়তাবাদী দলকে নিয়ে যে খেলা চলছে, মনে হয় যেন এটা কারও পৈতৃক সম্পত্তি। আমি ভালুকার ছেলে, আন্তর্জাতিক ট্যুরিজম কাউন্সিল, ওয়ার্ল্ড হালাল অরগানাইজেশনের বাংলাদেশের পক্ষে একমাত্র উপদেষ্ঠা ও দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রাপ্ত ব্যবসায়ী এর পর বর্তমান সরকারের কয়েকটি মামলায় গুলশান থানা ও সিআইডি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি । যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত আছেন। তৃণমূলের নেতাদের সাথে ফোনে কথা হয়েছে । তারা পাশে থাকবেন সেই অঙ্গীকারও করেছেন। আমি মনোনয়ন পেলে টানা চারবার আওয়ামীলীগের দখলে থাকা আসনটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সুখে দুঃখে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। তবে বিএনপি থেকে যাকেই এই আসনে মনোনয়ন দেয়া হবে তাকেই বিজয়ী করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।