|

ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত

প্রকাশিতঃ 4:38 pm | December 09, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের শূণ্য পদে সাবেক ছাত্রনেতা প্রভাষক আনোয়ার হোসেন তরফদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। শনিবার বিকালে উপজেলা যুবলীগের কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভায় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্তিতিতে সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি আব্দুল জলিল ওই পদবী ঘোষণা করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী করতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, আ‘লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. নূরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ।