ধীতপুরে আ‘লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিতঃ 6:39 pm | December 12, 2018
ইমতিয়াজ মৃধা আকাশ, ভালুকার খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ আসনে আ‘লীগের মনোনিত প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুকে বিজয়ী করা লক্ষে উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবশে অনুষ্ঠতি হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রান্দিয়া স্কুল মাঠে ধীতপুর ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান শারফুলের সঞ্চালনায় ও সভাপতি শ্রী নির্মল কুমার দে (বাবুল বিএসসি) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ আসনে আ‘লীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তুফা, পৌর মেয়ার ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম কামাল প্রমুখ।

