|

ভালুকা দলিল লেখক সমিতির নয়া সভাপতি স্বপন

প্রকাশিতঃ 4:14 am | January 30, 2019

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী স্বপন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সাব-রেজেস্ট্রি কার্যালয়ে সিলেকশনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।