ভালুকার নয়া এমপিকে সংবর্ধনা দিলো দলিল লেখক সমিতি
প্রকাশিতঃ 6:33 pm | February 17, 2019
ইমতিয়াজ মৃধা আকাশ, ভালুকার খবরঃ ভালুকায় নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ভালুকা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির পক্ষ থেকে রবিবার দুপুরে সমিতি কার্যালয়ে দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকীর স্বপনের সভাপতিত্বে এক সংবর্ধনা দেয়া হয়। এসময় এমপির সহধর্মিনী ব্যারিস্টার জেসমিন এরশাদ পুতুলকেও সংবর্ধনা দেয়া হয়।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, ভালুকা সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, এমপি পত্নী জেসমিন এরশাদ পুতুল, উপজেলা আ’লীগের যুগ্্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, কোষাধ্যক্ষ আবুল হাসেম, সহ দপ্তর সম্পাদক আফতাব আহাম্মেদ মাহবুব, মাহবুব আলম বাচ্চু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজি আব্দুর রহমান, ,পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, সাংবাদিক মিয়া শাহজাহান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনসহ দলিল লেখক সমিতির সদস্য বৃন্দ।



