|

‘যতদিন ভালুকা আছি, ভালুকাবাসীর সেবায় নিজেকে আত্ননিয়োগ করবো’ – রোমেন শর্মা

প্রকাশিতঃ 4:51 pm | April 21, 2019

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা বলেছেন, ‘যতদিন ভালুকা আছি, ভালুকাবাসীর সেবায় নিজেকে আত্ননিয়োগ করব ‘। শনিবার ভালুকার স্বেচ্ছাসেবী অনলাইন ফেসবুক গ্রুপ ভালুকা হেল্প লাইনে এমন একটি পোষ্ট করেছেন তিনি। তাঁর পোষ্টটি হুবুহু তুলে ধরা হলো:

ভালুকা হেল্পলাইন এর সকল সদস্যকে জানাই সালাম, আদাব এবং নমস্কার।

আমি রোমেন শর্মা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভালুকা, ময়মনসিংহ। এই পদটি এসি(ল্যান্ড) নামেই বেশী পরিচিত।

ঝামেলামুক্ত ভূমিসেবা দিতে আমি বদ্ধপরিকর। নামজারী, জমা-খারিজ, মিসকেস, রিভিউসহ যে কোন প্রকার ভূমিসেবা পেতে সরাসরি নিজে চলে আসুন আমার অফিসে। কোন প্রকার তৃতীয় পক্ষের শরণাপন্ন হবেন না।

তাছাড়া যে সকল বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা উচিৎ বলে আপনারা মনে করেন সরাসরি এই গ্রুপে পোস্ট দিয়ে আমাকে মেনশন করুন। পাবলিক্যালী জানাতে সমস্যা মনে করলে আমাকে ইনবক্সে জানান। তবে দয়া করে কোন হয়রানিমূলক পোস্ট করবেন না।

যতদিন ভালুকা আছি, ভালুকাবাসীর সেবায় নিজেকে আত্ননিয়োগ করবো।

ধন্যবাদ সবাইকে।

সূত্র: ভালুকা হেল্পলাইন