|

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার অভিযোগ

প্রকাশিতঃ 4:11 pm | May 20, 2019

সারোয়ার হাসান সজিব, স্টাফ রিপোর্টার: ভালুকায় এক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া মসজিদ মার্কেট এলাকায়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আহসান ইউসুব বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শুত্রুতার জের ধরে ঘটনার সময় ওই এলাকার শাহাব উদ্দিন, আজিম উদ্দিন,  জুয়েল মিয়া, আহাম্মেদ আলীসহ একদল সশস্ত্র বাহিনী বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আহসান ইউসুব ও তাঁর ছোট ছেলে মো. মাহমুদুল হাসান উজ্জলের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় তাদের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ ১লক্ষ টাকা নিয়ে যায়। পরে এলাকাবাসী ওই মুক্তিযোদ্ধার ডাক চিৎকার  শুনে এসে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।