ভালুকায় লড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-৫
প্রকাশিতঃ 5:12 pm | June 02, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় লড়ির ধাক্কায় নাজমুল হক (৩৫) নামের এক ভ্যান চালক নিহত ও ৫নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর সদরের বাগরাপাড়া এ. আর. ফিলিং ষ্টেশনের সামনে। নিহত ভ্যান চালক নাজমুল হক গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের রহমত উল্লার ছেলে।
ভালুকা ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার ইকবার হাসান জানান, উল্টো পথগামী লরির ধাক্কায় অটো যাত্রী নাজমুল হক, শ্রী সিতা রানী, দিবা রানী, সুশিলা, সবিতা, গীতা রানী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করলে গুরুতর আহত নাজমুল হক নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়।

