|

ভালুকায় রাজপথে আন্দোলনকালে নির্যাতিতরা পেলো তারেক রহমানের ঈদ উপহার

প্রকাশিতঃ 8:10 pm | June 04, 2019

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: গণতন্ত্র পূনঃরুদ্ধারে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ভালুকায় নিহত ও নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর সদরের কলেজ মহল্লায় ওই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশের) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহাম্মেদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি রুহুল আমিন, ময়মনসিংহ জেলা দক্ষিন ছাত্রদলে সহ-সভাপতি কায়সার আহাম্মেদ কাজল, শাহাবুল আলম শাওন, নূরুল আমিন, মফিজুল মোল্লা, আলাউদ্দিন, আবুল কালাম চিশতি, জাকির হোসেন দুলাল, আহাম্মেদ আলী কুতুব, নাজমুল ইসলাম, লুৎফর রহমান সানি প্রমুখ ।

ঈদ সামগ্রী গ্রহণ করে নির্যাতিত পরিবারের সদস্যরা আবেগঘন প্রতিক্রিয়ায় তারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতি দ্রুত দেশনেত্রী খালেদা জিয়ার কারামুক্তি দাবী করেন।