|

ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:16 pm | June 08, 2019

আনোয়ার হোসেন তরফদার, ভালুুুুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভা উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম । কোরআন তেলাওয়াতের পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মরহুম রফিকুল ইসলাম এর স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে কার্যকরী কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সহ-সভাপতি আব্দুস শহিদ মন্ডল, সহ-সভাপতি মো. খসরু মিয়া, সহ-সভাপতি ডা. আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, দপ্তর সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন রাসেল, উথুরা ইউনিয়নের সভাপতি রবিউল আলম খোকন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, হবিরবাড়ী ইউনিয়নের সভাপতি বাবুল ঢালী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভরাডোবা ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাচিনা ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মেম্বার, মেদুয়ারী ইউনিয়নের সভাপতি সোহেল মোল্লা, সাধারণ সম্পাদক হানিফ মিয়া, ডাকাতিয়া ইউনিয়নের মিনহাজ উদ্দিন সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।