ভালুকায় ফুটবল খেলতে গিয়ে ছাত্রদল নেতার মৃত্যু
প্রকাশিতঃ 3:23 pm | August 11, 2019
সারুয়ার হাসান(সজিব), স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধীতপুর ইউনিয়নে ধলিয়া গ্রামের ফুটবল খেলতে গিয়ে জাহিদুর রহমান ছোটন (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে ধলিয়া বহুলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা ধলিয়া গ্রামের নূরুল ইসলাম মাস্টারের ছেলে জাহিদুর রহমান ছোটন ময়মনসিংহ জেলা দক্ষিন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজর অনার্সের ছাত্র।
ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে স্থানীয় একটি খেলার মাঠে ফুটবল খেলতে যান। খেলার এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করলে বন্ধুরা তাকে মাঠের মধ্যে শুইয়ে মাথায় পানি ঢালেন। পরে ভালুকা সরকারি হাসপাতালের নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে উপজেলা ব্যাপী শোকের মাতম নেমে আসে।

