ভালুকা পাইলট স্কুলের ৪ তলা ভবনের কাজের উদ্বোধন
প্রকাশিতঃ 4:07 pm | September 14, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ওই কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দীন আহম্মেদ ধনু।
এ উপলক্ষে আয়োজিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দীন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী, আওয়ামীলীগ নেতা এডভোকেট শওকত আলী, আব্দুর রাজ্জাক ফকির, ওমর হায়াত খান নঈম, আব্দুর রশীদ মাষ্টার, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন প্রমুখ।
৪ তলা ভবনটি নিমার্ণের ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লক্ষ টাকা।

