ভালুকায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 5:20 pm | October 28, 2019
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ধানক্ষেত থেকে রফিক (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকের বাড়ি উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘সকালে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’।

