|

শেখ ফজলুল হক মনি‘র জন্মদিন উপলক্ষ্যে ভালুকায় দোয়া ও আলোচনা সভা

প্রকাশিতঃ 7:10 pm | December 04, 2019

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি‘র ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ভালুকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌর এলাকার বাসস্ট্যান্ড লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও ভরাডোবা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আফতাব পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু।

অনুষ্ঠানে অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন ভালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিরাজুল ইসলাম মাস্টার, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইমলাম হিন্টন মোল্লা, যুবলীগ নোতা কামরুজ্জামান বুলবুল, আশরাফুল আলম জান্নাত, রমিজ উদ্দিন খান, ওয়াসিকুল
আজাদ, রাসেল মন্ডল, এমদাদুল হক পাঠান, সাদেকুর রহমান, আবুল কাশেম, নাজিম উদ্দিন প্রমুখ।