|

ভালুকায় নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিতঃ 12:07 am | December 10, 2019

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও
৫জন জয়ীতার মাঝে সম্মাননা সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকার্তা জাহিদা ফেরদোসীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, এড. শওকত আলী, অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান, আনোয়ারা নীনা প্রমুখ।