ভালুকায় সাব-রেজিস্ট্রার প্রত্যাহার দাবীতে দলিল লেখকদের কলম বিরতি
প্রকাশিতঃ 5:32 pm | December 22, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার মো. বোরহান উদ্দিন সরকারের প্রত্যাহার দাবীতে কলম বিরতি শুরু করেছেন স্থানীয় দলিল লেখকরা। রবিবার সকাল থেকে দলিল লেখক সমিতির উদ্যোগে সকল সদস্যরা এক যোগে এই কলম বিরতি কর্মসূচি শুরু করেন।
দলিল লেখক সমিতির সভাপতি নূরে আলম ছিদ্দিকী স্বপন জানান ‘সাবরেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকে দলিল লেখকদের সাথে অসাধাচরণ, অতিরিক্ত টাকা আদায় ও দলিল দাতা-গ্রহিতাদের সাথে দুর্ব্যবহার, সময় মতো অফিসে না আসা, নিবন্ধনের অপেক্ষায় থাকা দলিল রেখে চলে যাওয়া, সরকারী ছুটির সাথে মিলিয়ে আগের দিন ও পরের দিন ছুটি নেয়ায় আমরা নানা রকম ভূগান্তিতে পরছি। যার ফলে সরকার হারাচ্ছেন বিপুল পরিমাণ রাজস্ব। তাই আমরা এই সাব-রেজিস্ট্ররের প্রত্যাহার চাই।
ভালুকা সাবরেজিষ্ট্রার বোরহান উদ্দিন সরকার জানা, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

