|

ভালুকায় আকাক্সক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিতঃ 5:23 pm | January 18, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন আকাক্সক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় একশত অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবারি সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কালিরচালা গ্রামের হাজী আহসান উদ্দিন মডেল স্কুল মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ আনুষ্ঠানে আকাক্সক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মমেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে অন্যন্নদের মাঝে বক্তব্য রাখেন ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন মন্ডল, আকাক্সক্ষা ফাউন্ডেশনের সদস্য আমিন শেখ শান্ত, সাঈম, জাহিদ, রাজিব, জয়, আকাশ, ছাত্র নেতা আবু সালমান প্রমুখ।