|

ভালুকায় চলন্ত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রকাশিতঃ 7:00 pm | February 23, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর:
ময়মনসিংহের ভালুকায় বালুবাহি চলন্ত ট্রাকের পেছনে সবজিবাহী পিকআপের ধাক্কায় গৌতম গাঙ্গুলী (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গাজীপুর শ্রীপুরের সুখ রঞ্জন গাঙ্গুলীর ছেলে।

গত শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করেছে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকাগামী সব্জিবাহি দূরন্তগতির একটি পিকআপ ঘটনার সময় ওই স্থানে পৌঁছে বালুবাহি চলন্ত একটি ট্রাকিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচরে গিয়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী গৌতম গাঙ্গুলী নিহত হন। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উযায়ের আল মাহমুদ আদনান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।