|

ভালুকায় মল্লিকবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নয়া সভাপতি পরিমল, সম্পাদক রাসেল

প্রকাশিতঃ 3:38 pm | February 25, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব প্যাডে সাবেক ছাত্র নেতা শুখরঞ্জন দাস (পরিমল) কে সভাপতি ও মো. শাহাদৎ হোসাইন (রাসেল) কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভালুকা উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলীর স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেয়া হয়।

সংগঠনের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।