|

ভালুকায় বিরুনীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠিত

প্রকাশিতঃ 8:52 am | February 26, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২শে ফেব্রয়ারী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিজস্ব প্যাডে ৫নং বিরুনীয়া ইউনিয়ন কমিটির ৫নং বিরুনীয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আল আমীন নূরকে সভাপতি, মো: আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক ও মো: শফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভালুকা উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল জলিল ও সাধারন সম্পাদক আলহাজ¦ জাকির হোসেন শিবলী এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেয়া হয়।
জানা যায়, গত নয় (০৯) জানুয়ারী পৃর্বের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় কমিটি বিলুপ্ত করা হয়।
সংগঠনের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের পাশাপাশি নানান পেশার মানুষ।