‘তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ এখন সপ্ন নয় বাস্তব’: পলক
প্রকাশিতঃ 12:22 am | February 28, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, তথ্য ও প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ এখন সপ্ন নয় বাস্তব। দেশের প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি সেবা পাচ্ছে জনগণ। এতে আমাদের দেশের মানুষের জীবনমানের ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও বলেন, জামাত জোট সরকারের আমলে আলীগের উপর বোমা হামলাকারীদের শান্তি না দিয়ে আ. লীগের নেতাকর্মীদের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা সৈনিক মরহুম মোস্তফা এম এ মতিন এর স্বরণে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহকে বিভাগ ও সিটি কর্পোরেশন ঘোষণাসহ একটি হাইটেক পার্ক নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগকে একটি আধুনিক ডিজিটাল বিভাগে রূপান্তরিত করার পদক্ষেপ হাতে নিয়েছেন।
ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আ. লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ জেলা আ.লীগের সাধারন সম্পাদক এডভোকেট, মোয়াজ্জেম হোসেন বাবুল, ভালুকা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ।

