ভালুকায় শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ
প্রকাশিতঃ 10:39 pm | March 22, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ‘প্রণের শহর ভালুকা’ অনলাইন গ্রুপের পক্ষ থেকে রবিবার বিকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০০ মাস্ক বিতরণ করেন তারা।
এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সাবেক সভাপতি ও ভালুকা প্রেসক্লাবরে সহ-সভাপতি এম এ সবুর, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, গ্রুপের সদস্য রুবেল সরকার, টুটুল মন্ডল, পয়েল নাহা, আসাদুজ্জামান সুমন, আমিনুল ইসলাম, ইমন তালুকদার সাগর, মোহাম্মদ সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম জিনু, রাজু ঢালী, শারমিন আক্তার, জেসমিন আক্তার জেমি প্রমুখ।


