|

ভালুকায় করোনা মোকাবেলায় প্রশংসায় ভাসছে উপজেলা ছাত্রলীগ

প্রকাশিতঃ 8:48 pm | March 30, 2020

জাহিদুল ইসলাম খান.ভালুকার খবর: করোনাভাইরাস মোকাবেলায় নানামুখী কর্মকান্ডে ফলে সর্বমহলে প্রশংসায় ভাসছে ভালুকা উপজেলা ছাত্রলীগ। করোনা প্রকোভ দেশে যাতে না ছরাতে পারে সেজন্য গত সপ্তাহ ব্যাপী ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে ছিন্নমূল, ভাসমান, রিক্সাওয়ালা ও সাধারণ শ্রমিকদের মাঝে নিজে বানানো হ্যান্ড স্যানিটাইজার বিতরণ , লিফলেট বিতরণ, শহরের মোড়ে মোড়ে হাত ধোয়ার ড্রাম স্থাপন, মাস্ক বিতরণ ও করোনা সম্পর্কে মানুষকে বুঝিয়ে ঘরে থাকার বিষয়ে সচেতনতা সহ নানামুখী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ভালুকা উপজেলা ছাত্রলীগ।

১১টি ইউনিয়ন ও পৌর শহরে তাদের সকল ইউনিট এক যোগে সপ্তাহব্যাপী এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বানানো হ্যান্ড স্যানিটাইজার উপজেলা প্রশাসন ও হাসপাতালেও তারা বিতরণ করেছে।

গত শনিবার হতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনের নেতৃত্বে উপজেলার দরিদ্র শ্রেণীর মানুষ,দিন এনে দিন খায় এসব শ্রমিক, অসহায় মানুষের মাঝে চাল,ডাল,আলু সহ ২টি করে সাবান প্রায় ২শত মানুষকে বিতরণ করেন।

রবিবার হতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব উপজেলার ছিন্নমূল খেটে খাওয়া মানুষ ,হত দরিদ্র,ও প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে চাল, ডাল, তৈল, লবণ, আলু ও সাবান প্রায় ৩শত পরিবারকে বিতরণ করেন।

উপকারভোগী একজন রিক্সা ওয়ালা আলম মিয়া এসব সামগ্রী পেয়ে কান্নাজরিত কন্ঠে বলেন, ‘আমগর নেতা সজীব ভাই অনেক ভাল মানুষ। তিনি আমগর এই বিপদে পাশে দাঁরিয়েছেন। আল্লাহ তাঁর মঙ্গল করবো।

ছাত্রলীগের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের লোকজন সহ উপজেলার সর্বস্থরের মানুষ।

ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব জানায়, ‘বাঙালী জাতির যেকোন ক্লান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগের কোন নেতা কর্মী নিজেদের প্রাণের মায়া কখনও করেনি। ঐতিহ্যবাহী এ সংগঠনটি সব সময় গণমানুষের পাশে থাকার ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা ছাত্রলীগ করোনা মোকাবেলায় কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নিজের অর্থায়নে যতটুকু সম্ভব সবই করবো। আমার পরিবার আমাকে সার্পোট করায় আমি মানুষকে কিছু দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’