ভালুকায় উপজেলা ছাত্রদলের নানা উদ্যোগ
প্রকাশিতঃ 10:55 pm | April 03, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্ন্তা, মাস্ক, সাবান বিতরন ও জীবানুনাশক স্প্রে করার কার্যক্রম শুরু করা হয়েছে।
ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য্ মতিউর রহমান মিল্টন এর নির্দেশে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল উপজেলা সদরের মাছবাজার, কাঁচাবাজার ও চালবাজারে মাস্ক ও সাবান বিতরন এবং জীবানুনাশক স্প্রে করার মধ্য এ কার্যক্রম শুরু করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে ভালুকা উপজেলা ছাত্রদল সর্বদা সাধারন জনগনের পাশে থাকবে জানিয়ে মতিউর রহমান মিল্টন বলেন, ‘উপজেলা সদর থেকে শুরু হলেও ছাত্রদলের এই কার্যক্রম পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ডে অব্যাহত থাকবে। এসময় তিনি সবাইকে আতংকিত না হতে অনুরোধ করে যার যার বাসায় অবস্থানের আহ্বান জানান।
ওই কার্যক্রমে উপজেলা ছাত্রদল নেতা রিয়াদ পাঠান, সৈকত তালুকদার, মিজান, আমিনুল, আনোয়ার, মিদুল, এনামুল, কায়েস সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


