ভরাডোবা বালিকা বিদ্যালয়ের তিন তলা একাডেমিক ভবনের শুভ উদ্ভোদন
প্রকাশিতঃ 10:32 pm | August 13, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের উর্ধমূখী সম্প্রসারণ তিন তলা একাডেমিক ভবনের শুভ উদ্ভোদন করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠান ও দোয়ার মধ্যে দিয়ে ভবনটি উদ্বোধন হয়।
অনুষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহবুব, ভরাডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুল, উপজেলা কৃষক লীগের সহসভাপতি শরিফ আহাম্মেদ, প্রফেসর আফতাব উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইদুল হক পাঠান, আহাম্মেদ, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান সরকার, সাবেক ছাত্র নেতা সুমিত চক্রবর্তী নিপুণ, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কৃষক লীগের সভাপতি আফতাব পাঠান, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন প্রমুখ।

