|

ভালুকায় সময়ের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে কোরআন শরীফ ও মাস্ক বিতরণ

প্রকাশিতঃ 12:15 am | August 14, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় আল-কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও আশার আলো ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সময়ের শ্রেষ্ঠ সন্তানদের মাঝে কোরআন শরীফ ও মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭ঘটিকায় পৌরসভার ৭ নং ওয়ার্ড এর টি,এন,টি মোড় দারুল আরকাম মডেল মাদরাসা হল রুমে ওই কোরঅান শরীফ বিতরণ করা হয়।

শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।

এ সময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মাদরাসার উপদেষ্টা পরিষদ সদস্য মুখলেসুর রহমান, মাদরাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল, আল-কোরআন ফাউন্ডেশন এর কার্যনির্বাহী সদস্য, আমিরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন, আবু সাঈদ সরকার, জাহিদুর ইসলাম জিনু, এনামুল হক, আশার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আনছারী আকরাম, সদস্য নূরে আলম রাতুল, সাব্বির হোসেন, শাহ মো. ফরিদ, তুহিন খন্দকার, শাহারিয়ার সালমান টুটুল, এবাদুল্লাহ মন্ডল রিয়াদ, রাজন সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।