ভালুকায় কৃষক লীগের উদ্যোগে শোক দিবস পালন
প্রকাশিতঃ 11:32 pm | August 30, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষক লীগ শাখা কর্তৃক আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই শোক দিবস পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি এডঃ শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, পৌর আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ মাসুদ পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মোহন, সহ-সভাপতি শরিফ আহাম্মেদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন,জেলা ছাত্র লীগের সাবেক ছাত্র নেতা সুমিত চক্রবর্তী নিপুণ উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

