|

ভালুকায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

প্রকাশিতঃ 5:55 pm | September 15, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুুকার খবর: ভালুকায় নিত্যপ্রেয়োজনীয় পণ্যের বাজারদর মনিটরিং কালে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সিডষ্টোর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, পন্যের মূল্যতালিকা প্রদর্শণ না করায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় মুদি ব্যবসায়ী বোরহান মিয়া ও গোলাম মোস্তফাকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা জানান, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।’