|

ভালুকায় নকল কীটনাশক বিক্রির সময় হাতে নাতে আটক ২

প্রকাশিতঃ 4:29 pm | September 16, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় নকল কীটনাশক বিক্রির সময় হাতেনাতে মোস্তাফিজুর রহমান ও ফয়েজ মিয়া নামের দুই জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার শিমুলতলা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, সিনজেনটা কোম্পানির কীটনাশক নকল করে পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার মুখি স্কুলের বাজারের সিনজেন্টা কোম্পানির সাব এজন্ট ও সারের ডিলার তরিকুল ইসলাম বাজারজাত করাচ্ছে। এমন খবরের ভিত্তিতে স্থানীয় সিনজেন্টা কোম্পানির এজেন্ট তাদের হাতে নাতে আটক করেন পুলিশে খবর দিলে পুলিশ ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে।

এ সময়, তাদের কাছ থেকে বিপুল পরিমান নকল কীটনাশক উদ্ধার করা হয়।