|

ভালুকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিতঃ 4:48 pm | October 29, 2020

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ট্রাক চাপায় রাকিব হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মেদুয়ারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বান্দিয়া নাফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফ্যাক্টরীর সামনে।

জানাযায়, ঘটনার সময় রাকিব উপজেলার নিঝুরী বোর্ড বাজার হতে মোটরসাইকেল চালিয়ে মেদুয়ারী বাড়িতে ফেরার পথে ভরাডোবা-সাগরদিঘি সড়কের ওই স্থানে পৌছলে অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।