ভালুকায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন
প্রকাশিতঃ 12:36 pm | November 02, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই র্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অভ্যুদয়ের উপদেষ্টা ও ভালুকা সরকারী কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও সভাপতি আসাদুজ্জামান সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
এসময় অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, অধ্যাপক সারোয়ার অালম, অধ্যাপক আবুল হাসেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, কবি ও শিক্ষক শফিকুল ইসলাম খাঁন, সমাজকর্মী শাহাব উদ্দিন, রিগান খাঁন, স্বেচ্ছাসেবী মোকসেদুর রহমান মামুন, ইমন তালুকদার সাগর, রিয়াদ আমান, সুজিত মিত্র, রামিম হাসান, শাখাওয়াত হোসেন সুমন, সেলিম মিয়া, ইজাস সরকার, আনোয়ার হোসেন, জয় সরকার, এজাদুল ইসলাম রূপন, আসরাফুল ইসলাম, তাওহীদ খান,আরিফ মোহাম্মদ উদয়, মো. রনি প্রমুখ।


