পুলিশের এএসপি শিপন হত্যার বিচার দাবিতে ভালুকায় মানববন্ধন।
প্রকাশিতঃ 11:48 pm | November 13, 2020
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: এএসপি আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করে বলেন, মাইন্ড এইড হাসপাতালে আনিসুলকে হত্যা করা হয়েছে। এই হত্যার দ্রুত ন্যায়বিচার চান তারা। তা ছাড়া এই ধরনের অবৈধ হাসপাতাল বন্ধ করে দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

