ভালুকায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ 10:30 pm | January 04, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৪ জানুয়ারী সোমবার বিকেলে ভালুকা বাজারে দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার জুনায়েত হোসের রিপেলের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা মনি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম রুবেল, পৌর ছাত্রলীগ নেতা সুজিত মিত্র, রোজেন আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগের সদস্য জামিল, নবীন লীগের সভাপতি সৃজন সরকার, সাধারণ সম্পাদক শরীফ রাজকুমার প্রমুখ।

