ভালুকায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 12:28 am | February 09, 2021
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের এর আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আবু বক্কর।
এসময় ভালুকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম নুরী, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন (ভারপ্রাপ্ত) সহ ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ বক্তব্য রাখেন।

