|

ভালুকায় ফটোগ্রাফি কন্টেস্টের পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ 4:13 pm | February 13, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ফটোগ্রাফি কন্টেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভয়েস অফ ভালুকা নামের একটি ফেসবুক গ্রুপের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার মল্লিকাবাড়িতে ওই ফটোগ্রাফি কন্টেস্টের পুরস্কার বিতরণ করা হয়।

ফটো কন্টেস্টে বিজয়ী হন আশিকুর রহমান, প্রথম রানারআপ হয় মোহাম্মদ শিহাব, ২য় রানারআপ হয় মোহাম্মদ জাকির। এছাড়াও সেরা আরও ১০ জন ফটোগ্রাফারকে পুরস্কার হিসেবে গিফট বক্স প্রদান করা হয়।

পরে ভয়েস অফ ভালুকা গ্রুপের ১০ হাজার মেম্বার পরিপূর্ণ হওয়ায় কেক কাটা হয়।

এসময় ভয়েস অফ ভালুকার প্রধান সমন্বায়ক মাহফুজুর রহমান মামুন, সমাজকর্মী কাইয়ুম ফকির সুজনসহ ভয়েস অফ ভালুকার এডমিন প্যানেলের সদস্য ও কার্যকরী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।