|

ত্রিশালে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:48 pm | March 07, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে কলেজের হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মাহমুদুল করিম সেলিম (ভারপ্রাপ্ত), বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হারিছুল আহাম্মেদ মুক্তা, মাহফুজুর রহমান মোতাহার।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাযাত করেন প্রভাষক শফিকুল ইসলাম।