|

জেলা ছাত্রলীগের উদ্যোগে ভালুকায় পৌর ছাত্রলীগ এর সেহেরি বিতরণ

প্রকাশিতঃ 2:01 pm | April 18, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও করোনা ভাইরাস [কোভিড-১৯] এর ক্রান্তিলগ্ন প্রতিরোধের লক্ষ্যে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতার উদ্যোগে ভালুকায় দরিদ্র, ছিন্নমূল অসহায় জনসাধারনের মাঝে সেহেরি বিতরণ করেন করা হয়েছে।

শনিবার রাতে জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন উদ্যােগে ভালুকা  পৌর ছাত্রলীগ নেতা শান্ত চৌধুরী, মেহেদী এমরান রাজু , তন্ময় হাসান আলিফ, এসকে বিজয় ওই সেহিরি বিতরণ করা হয়।

এসময় ভালুকা পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, ‘দেশের এই চরম ক্রান্তিলগ্নে অামাদের প্রিয় নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন ভাইয়ের নির্দেশে ভালুকা পৌর ছাত্রলীগ সাধ্যমতো দরিদ্র, অসহায় মানুষের পাশে থাকবে।’