|

ভালুকায় সাকেন আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ

প্রকাশিতঃ 5:02 pm | April 22, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ
ময়মনসিংহের ভালুকায় আলহাজ্ব সাকেন আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাকেন আলী স্মৃতি সংসদের উদ্যােগে বুধবার বিকেলে পথচারী ও মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে ।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ সাহেবের পিতা মরহুম সাকেন আলীর মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক আব্দুল হামিদ ও ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ সুজন সহ ছাত্রলীগের নেতাদের সার্বিক সহযোগিতায় পথচারী এবং অসহায় মানুষের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়।

ভালুকা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ সুজন বলেন, ‘ভালুকা পৌর সদরের ওয়াহেদ টাওয়ারের সামনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে ভালুকা সরকারি কলেজের জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে তারা ইফতারের আয়োজন করা হয়েছে। বিশেষ মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে আলহাজ্ব এম এ ওয়াহেদ এবং তার পরিবারের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।