|

ভালুকায় ছাত্রলীগ নেতার উদ্যােগে ইফতার ও মাস্ক বিতরণ

প্রকাশিতঃ 11:28 pm | May 02, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ছাত্রলীগ নেতার আয়োজনে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে শহরের স্মৃতিসৌধ চত্তরে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় এই দুস্থ মানুষদের হাতে মাস্ক তুলে দেয়া হয়।  কেন্দ্রীয় ছাত্রলীর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে ভালুকা উপজেলা ছাত্রলীগের সদস্য ইঞ্জিঃ জুনায়েত হোসেন রিপেল এই কর্মসূচির উদ্যোগ নেন। 

বিকেলে ১২০ জন দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী এবং ২০০ জন ব্যক্তিকে করোনায় সচেতন করার জন্য মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ জুনায়েত হোসেন রিপেল বলেন, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশিত লকডাউনে অনেকে কর্মহীন হয়ে আছেন। তাই এ রমজান মাসে তাদের কিছুটা কষ্ট লাঘবের জন্য ইফতার সামগ্রী বিতরণ করছি।  এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় তাদেরকে মাস্ক দিয়েছি।