|

পথশিশু ফাউন্ডেশন ভালুকা টিমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিতঃ 4:50 pm | May 13, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় পথশিশু ফাউন্ডেশন ভালুকা টিমের উদ্যোগে দরিদ্র, অসহায় ও পথশিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। ২৭ শে রমজান থেকে ভালুকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে পথশিশু ফাউন্ডেশন এর সদস্যরা হত দরিদ্র বাচ্চাদের মেহেদী পড়িয়ে দেয় ও ঈদ উপহার বিতরন করেন।

পথশিশু ফাউন্ডেশন ভালুকা টিমের সভাপতি মোস্তানছির জোহাদ বলেন ভালুকার পথ শিশুদের নিয়ে আজকে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগীতায় আমরা সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি।২৭ শে রমজান থেকে ঈদের আগের বিকাল পর্যন্ত পথশিশুদের নিয়ে আমাদের মেহেদী উৎসব কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও পুরো রমজান মাসে আমরা পথশিশুদের মাঝে ইফতার বিতরণ এবং ঈদ উপহার বিতরণ করেছি যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।

এসময় পথশিশু ফাউন্ডেশন ভালুকা টিমের সহ-সভাপতি আমির হামজা, দপ্তর সম্পাদক নাহিদ ও ফাউন্ডেশন এর সকল সদস্য এবং ভালুকার অন্যান্য স্বেচ্ছাসেবীও উপস্থিত ছিল।