|

ভালুকায় দুস্থ্যদের মাঝে ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

প্রকাশিতঃ 9:23 pm | May 13, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনের নিজস্ব উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ৩০০ পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের নিজ বাসা হতে ওই ঈদ উপহার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি সোহান শরিফ, প্রচার সম্পাদক সাদেক, সদস্য হ্রদয়, বিরুনীয়া ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক রুবেল মিয়া, ধীতপুর ইউনিয়ন সভাপতি মাজহারুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদ উপহার বিতরণ কালে উপজেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন বলেন, ‘বৈশ্বিক মহামারীতে গোটা পৃথিবী আজ বিপর্যস্ত, আসুন আমরা সরকারের সকল নিয়ম কানুন মেনে চলি, নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।’