|

ভালুকায় ছাত্রলীগের উদ্যােগে প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরণ

প্রকাশিতঃ 10:43 pm | June 05, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ছাত্রলীগের উদ্যােগে প্রান্তিক কৃষকের মাঝে  বীজ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩০০ কৃষক পরিবারের মাঝে ওই বীজ বিতরণ করা হয়।

ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা আল মুনাদির নিজস্ব উদ্যােগে ওই বীজ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। পরে মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে ফলদ, ঔষধ ও ভেষজ ১০১টি গাছের চারা রোপণ করা হয়।

এসময় স্থানীয় গণ্যমান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা আল মুনাদি জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা ভালুকা উপজেলা ছাত্রলীগের কর্মীরা প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করি। পরে বিশ্ব পরিবেশ দিবস ও বাস্তুতন্ত্রের পুনঃরুদ্ধারের জন্য ফলদ, ঔষধ ও ভেষজ ১০১টি গাছের চারা রোপণ করেছি।